দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

1

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার কে জি এইচ এফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ছানি রোগীদের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।

পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।

এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার, যুবদল নেতা হুরায়রা বাদশা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান শহীদ ও রুহিন সরদার।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও অসহায় রোগীদের ছানি অপারেশনের সুযোগ করে দেওয়াই এ ধরনের ক্যাম্প আয়োজনের মূল লক্ষ্য।