দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ধান বীজ বিতরণ

22

খুলনা :

খুলনার পাইকগাছায় উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর উদ্যোগে বুধবার (১৭ জুন) উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগে সোলাদানা ইউনিয়নের ৩৫ জনসহ মোট ৬৫ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা এবং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মণ্ডল।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্লাহ, মো. আব্দুল্লাহ, স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, অ্যাকাউন্টস অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত বোরো মৌসুমেও কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয়েছিল। ওই জাতের ধানে কৃষকরা সন্তোষজনক ফলন পেয়েছেন বলে জানা গেছে।