দৈনিক খুলনা
The news is by your side.

নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা প্রতিহতে মোংলায় বিএনপির মিছিল

25
মোংলা :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত গোপন তৎপরতা প্রতিহতের দাবিতে বাগেরহাটের মোংলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনির নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সিঙ্গাপুর মার্কেট এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় আবু হোসেন পনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গোপনে কর্মসূচি পালনের চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শহর ও গ্রামাঞ্চলে মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

মিছিল ও পথসভায় উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।