দৈনিক খুলনা
The news is by your side.

নগরীতে বিদ্যুতের গুলিতে যুবক আহত

20

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম ঊরুতে গুলি লাগে। পরে তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সদর থানার অফিসার ইনচার্জ মো লোকমান হোসেন জানান, রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর শেখ। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানাযায়নি। তবে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মাধ্যমে তা উদঘাটনের চেষ্টা করছেন বলে পুলিশ কমিশনার মো : সাজ্জাদুর রহমান আমাদের সময়কে জানান। তিনি বলেন, অপরাধী খুব শিঘ্রই আইনের আওতায় আসবে। ঘটনার কারন উদঘাটনে পুলিশ ও এসআর বি-র কয়েকটি টিম কাজ করছে।