দৈনিক খুলনা
The news is by your side.

তেঘরী দারুল উলুম দাখিল মাদ্রাসার ভবন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও এমপি মোক্তার আলীকে সংবর্ধনা

29

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় অবস্থিত তেঘরী দারুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে একতলা ভবনের ওপর দোতলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তেঘরী দারুল উলুম দাখিল মাদ্রাসার এই উন্নয়ন কার্যক্রম শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার শিক্ষাবান্ধব এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ এবং তেঘরী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মাদ হাবিবুল্লাহ।

সভাপতিত্ব করেন তেঘরী পত্নী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, নির্মাণাধীন দোতলা ভবনটি সম্পন্ন হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।