জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন এস এম মনিরুল হাসান বাপ্পী
খুলনা :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাস এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
বক্তব্যে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক সচেতনতা এবং ছাত্রসমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ছাত্রদলের নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের বিষয়ে মতামত দেন।
এ সময় খুলনা জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।