দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ কিশোর, সদর থানায় জিডি

25

খুলনা :

খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার আলিফ সরদার (১৩/১৪) নামে এক কিশোর মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আলিফ সরদারকে বাসা থেকে মাদ্রাসায় পাঠানো হয়। তবে সে মাদ্রাসায় পৌঁছেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ আলিফ সরদার পশ্চিম টুটপাড়া কবি নজরুল সড়ক এলাকার বাসিন্দা। তার পিতার নাম নিজাম সরদার।

পরিবারের সদস্যরা জানান, দিনব্যাপী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার সন্ধান না মেলায় গভীর রাতে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

আলিফ সরদারের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে ০১৯৯৩-৭৮৬২৪৪ অথবা ০১৪০১-০৮১২১৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।