দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

11

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবদল। কর্মসূচির অংশ হিসেবে খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ৯ ও ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা সবাইকে ভোগ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তারা ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু ও হাবিবুর রহমান কাজল।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোহেল হাওলাদার, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম তাহের এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ও সদস্য সচিব মো. সুমন মীর।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।