দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মাসব্যাপী মশা নিধন কর্মসূচি

39

খুলনা :

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশা নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। এরই ধারাবাহিকতায় নগরীর ৭ ও ২৭ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ৭ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা সবাইকে ভোগ করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশা নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান বিপ্লব, মো. মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, হাবিবুর রহমান কাজল ও তামজীদ আহমেদ মিশুসহ নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম রিয়াদ ও সদস্য সচিব নুর খালিদ রাসতি এবং ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জিএম মনসুর ও সদস্য সচিব সাব্বির হোসেন তুষার।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এ মশা নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।