সোনাডাঙ্গা থানার জোড়া হত্যা মামলায় খুলনার একটি আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
পাশাপাশি তাদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন বাদে অন্যান্য পলাতক রয়েছে।