দৈনিক খুলনা
The news is by your side.

খান জাহান আলী থানা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সভা 

56

খুলনা :

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খান জাহান আলী থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় ফুলবাড়ীগেটস্থ খান জাহান আলী থানা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খান জাহান আলী থানা তাঁতীদলের সভাপতি কাজী বেলাল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডা. রইচ উদ্দিন, শাহাবুদ্দিন বুদ্ধি, জাহিদ হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, আল মামুন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক আবু সাঈদ থানা শাখা এবং এর আওতাধীন তিনটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে খান জাহান আলী থানা তাঁতীদলের সভাপতি হয়েছেন কাজী বেলাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিপু এবং সাংগঠনিক সম্পাদক রওশন আলী শিকদার।

কেসিসি ২ নম্বর ওয়ার্ড শাখায় সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান আলম এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক নির্বাচিত হয়েছেন।

যোগীপোল ইউনিয়ন শাখায় সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নাসির মৃধা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া আটরা-গিলাতলা ইউনিয়ন শাখায় সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন গাজী এবং সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।