দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

38

কয়রা :

খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আব্দুল মান্নান সরদার।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: পুলিশ।