দৈনিক খুলনা
The news is by your side.

ইরানে হামলার প্রতিবাদে ইরাকে বিক্ষোভ

126

অনলাইনে পোস্ট বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ইরানের উপর হামলার প্রতিবাদে লাখ লাখ ইরাকি বাগদাদের সদর সিটিতে জুমার নামাজের পরে বিক্ষোভ করেছেন।

 

তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

 

সদর সিটি, যা বিপ্লব শহর নামেও পরিচিত, ইরাকি রাজধানীর একটি উপশহর এবং আনুমানিক দশ লাখেরও বেশি জনসংখ্যার অধিকারী, যাদের বেশিরভাগই শিয়া মুসলিম।

 

এই অঞ্চলের নামকরণ করা হয়েছে জনপ্রিয় শিয়া এবং মিলিশিয়া নেতা মুক্তাদা আল-সদরের নামে, যিনি ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের ঘনিষ্ঠ মিত্র এবং একজন তীব্র মার্কিন সমালোচক হিসেবে পরিচিত।