দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যু

46

বাগেরহাট : 

বাগেরহাটের মোরেলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুলবরু পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রোকা মিয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবরু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম শুরু হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

পুলিশ জানায়, চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।