কয়রা :
খুলনার কয়রায় মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সেবায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস)-এর সিড প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর আলোচনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
এ সময় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য অশোক কুমার শীল, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, উত্তরণের মো. আলতাফ হোসেন, এমএমএসের নির্বাহী পরিচালক মুর্শিদা আক্তার, আদিবাসী রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডা, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডা, এনজিও প্রতিনিধি আশিকুজ্জামান, আদিবাসী সদস্য স্বপ্না মুন্ডা, অসিত মুন্ডা, বাবুরাম মুন্ডা এবং সামসের কমিউনিটি মোবিলাইজার পুষ্পরানী মুন্ডা প্রমুখ।
সভায় মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনগোষ্ঠী দুটির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।