দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ব পরিবেশ দিবসে মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

31

বাগেরহাট:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম এবং ইয়ুথ ফর দি সুন্দরবন-এর সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর উদ্যোগে এবং ইয়ুথ ফর দি সুন্দরবন, মোরেলগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে সংগঠনটির উদ্যোগে ধানসাগর-পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়-এ পরিবেশ সংরক্ষণবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।