দৈনিক খুলনা
The news is by your side.

বায়তুল মামুর জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক

28

খুলনা :

খুলনা মহানগরের দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ি রোড সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, বরং সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আধুনিক ও সুন্দর পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য মসজিদের উন্নয়ন ও সংস্কার অত্যন্ত প্রয়োজন। তিনি এ মহৎ উদ্যোগের জন্য অর্থায়নকারী বিশিষ্ট সমাজসেবী সেলিনা রহমানকে ধন্যবাদ জানান এবং মসজিদের সার্বিক উন্নয়ন কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিশিষ্ট সমাজসেবী সেলিনা রহমানের অর্থায়নে মসজিদটির আধুনিকায়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।