ফুলতলা :
গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভা রোববার সন্ধ্যায় ফুলতলার স্পেশালাইজড ডক্টর পয়েন্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শামসুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন, সহ-সাধারণ সম্পাদক নূর মাসুম রহমাতুল্লাহ, লিগ্যাল এইড পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন, অর্থ পরিচালক মিজানুর রহমান, আইসিটি ও শিক্ষা পরিচালক প্রভাষক মাজহারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা পরিচালক মো. বিল্লাল হোসেন।
সভায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে গাছের চারা রোপণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, আসন্ন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অসচ্ছল ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়। সংগঠনের নেতারা সমাজসেবামূলক এ কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।