দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় অবসরপ্রাপ্ত ৪০ প্রাথমিক শিক্ষকের বিদায় সংবর্ধনা

26

ফুলতলা:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফুলতলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর গ্রহণকারী ও অবসরজনিত কারণে মৃত্যুবরণকারী শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলতলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা এবং ফুলতলা প্রেসক্লাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম

অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক তানিয়া সুরাইয়া

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোরাদুল ইসলাম ও সহকারী শিক্ষক শাম্মী আক্তার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল গফ্ফার মোল্যা, কমিটির আহ্বায়ক ও প্রধান শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক নেতা সানোয়ার হোসেন মোল্যা, প্রধান শিক্ষক বিএম রফিকুল ইসলাম, হোসনে আরা রোজী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, মোশাররফ হোসেন, রেজাউল ইসলাম, রহিমা খাতুন, বিধান চন্দ্র মল্লিক, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মোরাদুল ইসলাম, মো. মুক্তার হোসেন, শিহাব উদ্দিন ওমর এবং গৌরী রানী বিশ্বাস, দীপিকা রানী বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত ৪০ জন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক, মানপত্র ও ক্রেস্ট তুলে দেন।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ ধরনের সংবর্ধনা আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।