ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ কবীর আহম্মেদ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
সহকারী শিক্ষক মো. খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যক্ষ স. ম. নাসির উদ্দিন মাহাতাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ সেলিম আহমেদ, সাবেক অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ হুসাইন মোহাম্মদ জিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।