ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের পুরোহিত গণেশচন্দ্র চক্রবর্তী নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি দাশ শিশির কুমার, সিনিয়র সহ-সভাপতি সমীর কুমার কুন্ডু, সহ-সভাপতি অলোক কুমার ব্যানার্জী ও অমিত রায়, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহ-সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার সরকার, কোষাধ্যক্ষ আনন্দ কুমার দে, সহকারী কোষাধ্যক্ষ বিধান মণ্ডল, সমাজকল্যাণ সম্পাদক গোপাল চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক জয়ন্ত দত্ত, সহকারী দপ্তর সম্পাদক অনিক কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সর্বজিৎ নন্দী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখর চন্দ্র পাল, প্রচার সম্পাদক বাপ্পি গুহ, সহকারী প্রচার সম্পাদক উজ্জ্বল দাশ এবং ধর্ম ও মেলা বিষয়ক সম্পাদক বিমল কুমার পালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে মন্দিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।