দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

18

পাইকগাছা :

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান।

এ ছাড়া বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, এসএম আমিনুর রহমান লিটু, প্রভাষক আবু সাবাহ, আবু সাঈদ, অনুরাধা সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ইউপি সদস্য দীলিপ কুমার মন্ডল, প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও জুলাই যোদ্ধা আল মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়েও আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা দিবসটি যথাযথভাবে পালনে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতামত দেন।