দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

103

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটী এলাকায় আদর্শ লাইব্রেরি চত্বরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব হাসান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইব্রেরির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর ফকির, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান এবং সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু।

এছাড়াও অনুষ্ঠানে হাবিবুল্লাহ গাজী, মাওলানা লুৎফুর রহমান, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, সাইফুল্লাহ ফকির, তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।