খুলনা :
খুলনা নগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় নিরালা দিঘিরপাড় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
২৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুর জামান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক মো. বায়জিদ হোসেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান রাজা, তামজিদ আহমেদ মিশু, সদর থানার যুবনেতা মুজাহিদুল ইসলাম টনি, সাবেক মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এবিএম জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা ইয়াহিয়া শেখ, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, ইলিয়াস শেখ, আলমগীর হাওলাদার সোহাগ, সবুজ হোসেন, পারভেজ হোসেন, আল এমরান বাবু, আরমান পিয়াস, সদস্য সাইফুল ইসলাম হাফিজুল, মানিক মল্লিক, এমদাদুল হক নিয়াজ, হোসাইন আহমেদ সুমন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. হাসিবুল ইসলামসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সদর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।