দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি

28

দাকোপ :

‘মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলায় জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বাজুয়া চড়ার বাঁধে দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির আহ্বায়ক শিক্ষক দেবব্রত সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব তুর্যয় সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, শিক্ষক মনোহর চন্দ্র দেশী, সাবেক প্রধান শিক্ষক সুজিত রায়, ব্যাংক কর্মকর্তা অরুপ গাইন ও অ্যাডভোকেট রুহুল আমিনসহ অনেকে।

এ সময় মনীষ রায়, অনুপ জোয়ার্দার, দেবাশীষ মন্ডল, আলোকেশ রায়, চিকিৎসক সমীত দেব রায়, শিক্ষক কুমারেশ মন্ডল, সুবোধ মন্ডল, তন্ময় রায়, শেক্সপিয়ার রায়, সমিরন মন্ডল, প্রসেনজিৎ জোয়ার্দার, টুটুল জোয়ার্দার, সত্যজিৎ গাইন, কনিকা পোদ্দার, সঞ্জয় বৈদ্য ও চিত্তরঞ্জন দেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সময়মতো সহায়তা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় জানানো হয়, পরবর্তী সময়ে দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।