দৈনিক খুলনা
The news is by your side.

তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এমপি ফাহমিদা হকের

38

দেশ ও জাতির সার্বিক অগ্রগতি এবং সুশাসন নিশ্চিত করতে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় খুলনার একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বলেন, বাংলাদেশ আজ এক নতুন সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা মানেই দেশের মেহনতী মানুষ ও তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। তাই ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের কল্যাণমুখী রূপকল্প বাস্তবায়ন এবং গণতন্ত্রকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হলে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।

খুলনা-২ ও খুলনা-৬ আসনের উন্নয়নের রূপরেখা তুলে ধরে সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সুশাসন প্রতিষ্ঠাই এ সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তাই সরকারের উন্নয়ন নীতি ও কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ-র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি-র পরিচালক শফিকুল আলম তুহিন।

এছাড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ দলের জ্যেষ্ঠ নেতা বেগম রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, স ম আব্দুর রহমান, একরামুল কবির মিল্টন, ইস্তিয়াক উদ্দিন লাভলু ও জামাল উদ্দিন তালুকদার বক্তব্য প্রদান করেন। বিভিন্ন থানা ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা সভাপতি অ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবু; দৌলতপুর থানা সভাপতি মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন; খানজাহান আলী থানা সভাপতি কাজী মিজানুর রহমান। মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন; মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খান; যুবদলের শেখ আব্দুল আজিজ সুমন; মহিলা দলের অ্যাড. হালিমা আক্তার খানম; জাসাসের প্রকৌশলী নুর ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত ও কে এম এ জলিল, শ্রমিক দলের মো. মজিবর রহমান; কৃষকদলের আখতারুজ্জামান সজীব তালুকদার ও শেখ আদনান ইসলাম দ্বীপ; স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ ও ইস্তিয়াক আহম্মেদ; ওলামা দলের হাফেজ মোঃ আল-আমিন; ছাত্রদলের হাবিবুর রহমান বিপ্লব, জাকির ইকবাল বাপ্পী ও মোঃ নাসির উদ্দিন, শেখ আবু সাইদ, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ আব্দুল আলীম, জালাল শাহ, শেখ হাবিবুর রহমান, ইকবাল হোসেন মিজান, মোঃ নুরুল ইসলাম, মোঃ বায়েজিদ, মঞ্জুরুল আলম, জুয়েল খান, মোঃ সওগাতুল আলম ছগীর, মোঃ আমিন আহমেদ, সাইফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মোঃ মিজানুর রহমান এবং মোঃ আবুল ওয়ারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হককে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি