দৈনিক খুলনা
The news is by your side.

তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা: কেশবপুরে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা

10

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদের অবকাঠামোগত অগ্রগতিতে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। তাঁকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের অন্যতম স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

প্রয়াত এই জননেতার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার (৪ নভেম্বর) কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, তরিকুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনমান পরিবর্তনে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তাঁর আদর্শ, সততা, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতা আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা। তাঁর রাজনৈতিক জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস ও হুমায়ূন কবির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মকবুল হোসেন মুকুল ও আলমগীর হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, যশোর জেলা মহিলা দলের সহ-সভানেত্রী নূর নাহার নুরী, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উবাইদুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুজ্জামান আনিছ, উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সরদার মেহেদী, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।