দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গু প্রতিরোধে ১৫ নম্বর ওয়ার্ডে মহানগর যুবদলের মশক নিধন কার্যক্রম

29

খুলনা :

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা যুবদলের অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

১৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. লিটন হাওলাদার লিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সোহাগ হোসেনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম জুলকারনাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বিস্তার নিয়ন্ত্রণে মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।