দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

31

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) বিকেল সাড়ে ৪ টায় বর্ণাঢ্য র‍্যালিটি নগরীর নতুন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, তৈয়েবুর রহমান সজল, আতাউর রহমান রুনু।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।