দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্নার দুলাভাইয়ের মৃত্যুতে শোক

5
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্নার বড় দুলাভাই খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ ক্বারী মো.শাহ আলম( ৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে দীর্ঘদিন ধরে  কিডনি রোগে ভুগছিলেন।
২৮ অক্টোবর (বুধবার) বেলা  ১১টায় খুলনা নগরীর ট্যাংক রোডের নিজ বাসভবনে তিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর খুলনা আলিয়া মাদ্রাসায় জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, সহ-সভাপতি মাহমুদ সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, এসএম মাহবুবুর রহমান, আশাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, নিপা মোনালিসা, ইমরান খান ও ইয়ামিন আরাফাত মীম।