খুলনা :
খুলনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের হলরুমে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ আলম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, এ এইচ এম মেহেদী দীপু, মো. তরিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রসুল শিমুল, জুবায়ের মোর্শেদ, রাজু আহমেদ দুলাল, অ্যাডভোকেট এস এম মনজুর কাদের মিঠু, জুলফাত ইলাহ আগা, ইমদাদুল ইসলাম, রাজু আহমেদ, আনোয়ার হোসেন, আমান উল্লাহ, হামিদুর রহমান ময়না, অ্যাডভোকেট মাহমুদা খাতুন সজি, জাহাঙ্গীর আলম, মো. নুরুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।