দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলামের মৃত্যু, সমবায় সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান

122

যশোরের কেশবপুর উপজেলায় ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম (৪৫) শ্বাসকষ্টজনিত কারণে আজ সকাল ৭টায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর একজন সদস্য ছিলেন। তাঁর দাফন কার্য সম্পন্নের জন্য সমিতির পক্ষ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, ডিরেক্টর মোঃ এনামুল হক, ব্যবস্থাপক মোঃ শওকত হোসেন এবং প্রোগ্রাম অফিসার মোঃ কাইয়ুম মোল্লা।
পরিশেষে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।