দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

47

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী  ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেকসোনা খাতুন। সভাপতিত্ব করেন কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, মোঃ আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম শহিদ এবং মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভুল ভূমিসেবা পৌঁছে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ এক ছাদের নিচে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা ও সহায়তা পাচ্ছেন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা, অনলাইন আবেদন সহায়তা, নামজারি কার্যক্রম ও ভূমি উন্নয়ন কর বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস, কেশবপুর এবং সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়।