খুলনা :
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনাকে খালিশপুর শিল্পাঞ্চলের সিবিএ, নন-সিবিএ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল-অন্তর্ভুক্ত বিভিন্ন ফেডারেশনের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে খালিশপুরের ক্রিসেন্ট কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস সিবিএর সভাপতি আবু দাউদ দীনমোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কেডিএর চেয়ারম্যান হিসেবে অ্যাড. এস এম শফিকুল আলম মনার দায়িত্ব গ্রহণ খুলনার পরিকল্পিত নগর উন্নয়ন, শিল্পাঞ্চলের অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তাঁর সফলতা কামনা করেন এবং শ্রমিকবান্ধব উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।
গণসংবর্ধনায় আরও বক্তব্য দেন মো. মোকছেদুল আলম, মো. দুলাল শেখ, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্তর্গত খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়কপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, খুলনা কেন্দ্রীয় খাদ্যগুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাসুদ সরদার, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের মো. রফিকুল ইসলাম, মো. মোকলেছ, মো. সাইফুল আলম, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বৈকালী জংশন শাখার সভাপতি মো. মামুন হোসেন, খালিশপুর হকার্স ইউনিয়নের মো. ইমরান, আল আমিন বাবু, জি এম সাইমুন, খালিশপুর জুট মিলস সিবিএর সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ শিকদার, মো. মনির হোসেন, মো. দুখু মিয়া, মো. উজ্জ্বল, ক্রিসেন্ট জুট মিলস সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ শেখ, মো. ওমর ফারুক, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের মো. সোবাহান ব্যাপারী, মো. একলাছসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অ্যাড. এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় খালিশপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।