দৈনিক খুলনা
The news is by your side.

আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

7

খুলনা নগরীর দৌলতপুর পাবলা ঐতিহ্যবাহী আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খন্দকার আব্দুল হালিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন, ৬০নং পাবলা আফিলউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মরণীকা রানী সরকার, বিদ্যালয়ের সহ. শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. মুর্শিদ কামাল বলেন, “আজকের এই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। তোমাদের এই সাফল্যে আমরা গর্বিত। মনে রাখতে হবে, জিপিএ-৫ পাওয়াই শেষ কথা নয়, এটি কেবল শুরু। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে, দেশপ্রেমিক নাগরিক হতে হবে। আমি বিশ্বাস করি, এই আফিলউদ্দিন স্কুল থেকেই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হয়ে তোমরা দেশের সেবা করবে। ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এই সাফল্যের পেছনে থাকা সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

বিদ্যালয়ের সহ. শিক্ষক শাহিনুল ইসলামের উস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক রেজোয়ানা ইয়াসমিন, কনিকা পারভীন, সন্তোষ কুমার বিশ্বাস, আসাদুজ্জামান শেখ, মোঃ সিরাজুল ইসলাম, নাহিদ ইসলাম, মোঃ মাসুদ রানা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।