বেনাপোল প্রতিনিধিঃ
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খুলনায় বিজিবি এবং এসআরবি এর যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করেছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা খুলনার জিরো পয়েন্টে বিজিবি এবং এসআরবি কর্তৃক চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ৬.৫৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৯৮ লাখ ৫০ হাজারটাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের অভ্যন্তরে এবং সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকব।