দৈনিক খুলনা
The news is by your side.

হাদির উপর হামলার প্রতিবাদে কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

59

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।আরও উপস্থিত ছিলেন  যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের ধানের শীষের কান্ডারী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, মাসুদুর রহমান, আলাউদ্দিন আলা, হুমায়ুন কবির পলাশ, কুতুবউদ্দিন বিশ্বাস, রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু,  দপ্তর সম্পাদক মোঃ  ফারুক খান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শামসুল আলম বুলবুল, যুবদল নেতা আব্দুল গফুর, ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান,

সহ উপজেলা ও পৌর বিএনপি, সেচ্ছাসেবক দল যুবদল , ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিছিলটি কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কেশবপুর আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ । তিনি বলেন, “হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতন্ত্র ও বিরোধী মত দমনের অংশ। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।