দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা, ভুড়িসহ আটক-১

7
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধিনন্থ ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খন্ডিত মাথা, নাড়ি ভুড়ি,  সহ ১ শিকারীকে আটক করেছে বন বিভাগ।
এ সময় ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, ছিটকি ফাঁদ সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৭ টার দিকে ঐ এলাকায় অভিযান চালিয়ে এ সকল হরিণের আলামত সহ তাকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আয়তুল্লাহ গাজী ( ২২)।
তবে অভিযান জানতে পেরে তার সাথে থাকা অপর এক হরিণ শিকারী পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ( এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলামের দিক নির্দশনায় অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জের কেএম রাশেদ সাদাত।
এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ সহ বন বিভাগের সদস্যরা।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক হরিণ শিকারীকে ২০ অক্টোবর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।