দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরা পৌরসভা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সংলাপ সভা

30

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে “সংলাপ সভা এবং যৌথ পদক্ষেপ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।রিবের প্রকল্প সমন্বয়কারী মোল্লা আছলাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আকতার হোসেন তালুকদারসহ পৌরসভার মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ে সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা হয়।