দৈনিক খুলনা
The news is by your side.

রূপসায় জয় ঢালী হত্যা মামলায় সন্দিগ্ধ দুই আসামি লাদেন ও রানা গ্রেপ্তার

26

 খুলনা:

খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামি ফেরদৌস হোসেন লাদেন (২৩) ও রানা শেখ আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে রূপসা থানাধীন মোসাব্বারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর সদর কোম্পানির আভিযানিক দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তার ফেরদৌস হোসেন লাদেন রূপসা থানার নন্দনপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে। অপর আসামি রানা শেখ আকাশ সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে।

এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। তারা ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: এসআরবি-৬, সদর কোম্পানি