দৈনিক খুলনা
The news is by your side.

যুবদল নেতার উপর পুলিশ কর্মকর্তার হামলার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ

9

খুলনা মহানগর যুবদলের ৩ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের ওপর খুলনা সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর (বিপি নং-৮৬০৫১১২৬৯৮) কতৃক নিজ কর্মস্থল থানা এলাকার বাইরে গিয়ে অহেতুক হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখার দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তির ওপর অন্যায়ভাবে শারীরিক আঘাত বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। আমরা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ নাগরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দ্বারা অন্যায় আচরণের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি। আমরা ন্যায়বিচার চাই, আইনের শাসন চাই এবং সকল প্রকার অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের অবসান চাই।