দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

129

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকবাসি।শনিবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নে সুন্দরবন সংলগ্ন বান্দারবাজার এলাকায় স্থানীয় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

তারা পাশর্^বতী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের শাহানুর রহমান শাহিন ওরফে কালু বিভিন্ন লোকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এমন অভিযোগে ভূক্তভোগীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারিরা কালুর দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহরের দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী ইউনুছ মুন্সি ওরফে খোকা, আব্দুল বারেক তালুকদার, সায়েদ হাওলাদার, সেলিম শিকদার ও কালাম চাপরাশী।

এ বিষয়ে শাহানুর রহমান শাহিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, পৈত্রিক জমির কিছু অংশ জমি নিয়ে কিছু লোক ঝামেলা করায় তাদের বিরুদ্ধে মামলা করতে হয়েছে। কাউকে হয়রানি করার জন্য মামলা করা হয়নি।