দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ৪ মাদক কারবারির কারাদণ্ড

34

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারি ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হোগলাপাশা গ্রামের আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তারকে ৬ মাস এবং সানকিভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান ও মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মোরেলগঞ্জ পৌরসভা ও হোগলাপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন।

পরে আদালত তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।