দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে দুর্বৃৃত্তদের হামলায় সস্ত্রীক আহত আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান

16
মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ও তার স্ত্রী মেহরীন খাতুন তন্নী আহত হয়েছেন। শনিবার(১৪ মার্চ) বেলা ১২টার দিকে দৈবজ্ঞহাটি বাজারে অবস্থানকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন।
মিজানুর রহমান বাবুল(৫৫) নৌকা প্রতীক নিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ঘটনার সময় বাবুল তার স্ত্রীকে নিয়ে দৈবজ্ঞহাটি বাজারে কেনাকাটার জন্য গেলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয় বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। কেউ থানায় জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।