দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদির এ্যাফিডেভিট

197

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৯৭জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলাটির বাদি আসামিদেরকে চেনেনা এবং তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে কোন আপত্তি নেই বলে এ্যাফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। গজালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে  আঃরহিম গত ১ লা ফেব্রেুয়ারি বাগেরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে এ্যাফিডেভিট করেন। যার নং-৯৯/২৬। জিআর নং-২২৩/২৫।

এ্যাফিডেভিটে তিনি বলেছেন, ‘গত ২২.১২.২০২৫ তারিখে তিনি (আঃরহিম ) বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলঅ দায়ের করেন। মামলা নং-১০। ওই মামলার প্রধান আসামি মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। ২ নং আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অ্যাড. আমিরুল আলম মিলনসহ ৯৭ জন।

মামলাটির এজাহার লেখার সময় স্থানীয় কিছু রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিদের বলামতে অধিকাংশ আসামির নাম এজাহারে লেখা হয়েছে বলে বাদি উল্লেখ করেছেন। তিনি অধকিাংশ আসামিদের চিনতেননা। তারা নিরপরাধ। এসব কারনে বাদি নজরুল ইসলাম উক্ত মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দিলে তার(বাদির) কোন আপত্তি নেই বলে ঘোষণা করেছেন।

মামলাটি দায়ের হবার পরে মোরেলগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়। মামলার বাদি বিভিন্ন সময় মামলার আসামিদের বিষয়ে তার না জানার বিষয়ে বলে আসছিলেন। সর্বশেষ তিনি বাগেরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তার মতামত জানিয়ে দেন।