দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ধানের শীষ প্রতীকের  নির্বাচনী প্রচারণা মিছিল 

সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে। সবাই সজাগ থাকবেন, আপনার আশপাশে কোথাও ব্যালট ও সিল বানানো হচ্ছে কিনা 

10
মোংলা প্রতিনিধি :মোংলায় ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া এ প্রচারণা মিছিলের নেতৃত্ব দেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ কয়েক হাজার নেতা-কর্মী এবং সমর্থক। প্রচারণা মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। পরে দুপুরে ফের শ্রমিক সংঘ চত্বরে এসে তা শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে। আপনারা সজাগ থাকবেন, আপনার আশপাশে কোথাও ব্যালট ও সিল বানানো হচ্ছে কিনা। ওরা টার্গেট করেছে জাল বোট প্রদাণের। তাদের উদ্দেশ্য জনগন ভোট না দিলে কারচুপিসহ নানা অপকৌশল করার। সুতরাং আপনারা সজাগ থাকবেন এবং ভালভাবে যেন ভোট সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখবেন।