দৈনিক খুলনা
The news is by your side.

মুক্তিযোদ্ধা পরিবারকে সাথে নিয়ে এ এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবো….মোংলায় শেখ ফরিদ

7
মোংলা প্রতিনিধি :বাগেরহাট-০৩ সংসদীয় আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারকে সাথে নিয়েই এ এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবো। বিএনপি সব সময় মুক্তিযোদ্ধার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সর্ব প্রথম এদেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠন তৈরি করেছিল। তারপর বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধার জন্য পৃথক মন্ত্রনালয় গঠন করেন। আর তারেক রহমানও মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। সুতরাং আপনারা বিএনপির সাথে থাকবেন এবং ধানের শীষে ভোট দিবেন।

 

বুধবার দুপুরে পৌর শহরের হোটেল টাইগারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আবু হানিফ শেখ।