দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

43

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সিজার মূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এ সময় শাড়ি, ভারতীয় ওষুধ ও প্রসাধনসামগ্রীর একটি চালানও জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।