দৈনিক খুলনা
The news is by your side.

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

59

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে বেগম খালেদার জিয়া’র রুহের মাগফেরাত কামনা এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৪ জানুয়ারী) বিকালে স্থানীয় পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়া’র রুহের মাগফেরাত কামনা বিএনপির যৌথ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং যশোর-৬ কেশবপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ। যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবু।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, সহসভাপতি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সাবেক কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস প্রমুখ। সভা পরিচলনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন। শেষে দোয়া পরিচালনা করেন কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।