দৈনিক খুলনা
The news is by your side.

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

30

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা ৭৬ বছর বয়সী মজলিস খানকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে মজলিস খানের লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, নিহত রকিবুল দিনমজুরের কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।